শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

থানায় ঢুকে পুলিশকে হুমকি দেয়া জামায়াত নেতা সকালে গ্রেপ্তার, দুপুরে জামিন

ডেস্ক রিপোর্ট / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

যশোরের কেশবপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের হুমকি ও হট্টগোলের অভিযোগে করা মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর নেতা অজিয়ার রহমান জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সকালে যশোর শহর থেকে তাকে গ্রেফতারের পর বিকালে জামিনে মুক্তি পান।

অজিয়ার রহমান জামায়াতকেন্দ্রিক পেশজীবী পরিষদের কেশবপুর উপজেলার সভাপতি। তিনি ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি ও যশোর আইনজীবী সমিতির সদস্য। ঘটনার পর তাকে জামায়াতের সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত রবিবার রাতে অজিয়ার রহমানের এক আত্মীয়ের বিরুদ্ধে একটি মামলা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে থানায় গিয়ে তিনি পুলিশ সদস্যদের হুমকি দেন এবং হট্টগোল করেন। ঘটনার পর থানায় অনাধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান একটি মামলা করেন।

কেশবপুর থানার এসআই মকলেসুর রহমান বলেন, অজিয়ার রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে এক ব্যক্তি মামলা করেছিলেন। ওই মামলায় তাকে (শহিদুল) কেন আসামি করা হয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অজিয়ার। থানায় প্রবেশ করে পুলিশকে হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতে পাঠানো হয়।

যশোর আদালতের পরিদর্শক রোকসানা খাতুন বলেন, দুপুরে কেশবপুর ম্যাজিস্ট্রেট আদালতে অজিয়ার রহমানকে হাজি করা হয়। বিচারক আঞ্জুমারা খাতুন তাকে জামিন দেন।

যশোর জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে অজিয়ারকে জামায়াতে ইসলামীর সব ধরনের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ