শিরোনাম
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ত্রান নিতে আসা মানুষের ওপরও ইসরায়েলি বর্বরতা, প্রাণ গেল আরও ৮০ ফিলিস্তিনির

আন্তর্জাতিক ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বাড়ছে স্বজন হারানোর কান্না, বাড়ছে শিশুদের আর্তনাদ। খাদ্য ও মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপরও চালানো হচ্ছে গুলি। ইসরায়েলি এমন বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও ৮০ ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। নিহতরা খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তর-পূর্বাঞ্চলের রামাল্লার কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হন। সেদিন দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

জবাবে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ হাজার ১৫৬ জন মানুষ নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী-শিশু। আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ