শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

তুষভান্ডারে দলিল লেখক তৈয়বুর রহমান রাকুর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক শাহ্ মোঃ তৈয়বুর রহমান রাকু (সনদ নং: ০৮/১৪)-এর বিরুদ্ধে দানপত্রের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আছিমন বেগম অভিযোগ করে জানান, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসে রেয়াজ উদ্দীনের কাছ থেকে ২৮ শতক জমি ক্রয়ের জন্য দলিল লেখক শাহ্ মোঃ তৈয়বুর রহমানকে দলিল খরচ বাবদ ৪১,০০০ টাকা প্রদান করেন। কিন্তু তিনি সাব-কবলা দলিল না করে পূর্বপরিকল্পিতভাবে দানপত্র তৈরি করে রাখেন।

পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দলিলের নকল তুলতে গিয়ে আছিমন বেগম দেখতে পান, প্রকৃত বিক্রয় দলিলের পরিবর্তে দানপত্র নিবন্ধন করা হয়েছে (দলিল নং: ৫০৬৪)।

ঘটনার পর বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং স্থানীয় আইনজীবীর পরামর্শ নিয়েছেন। এ বিষয়ে তিনি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তৈয়বুর রহমানের বিরুদ্ধে এর আগেও একাধিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছিল। কিন্তু তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি ক্রমে দুঃসাহসী হয়ে উঠেছেন। একাধিক দলিল লেখকও স্বীকার করেছেন যে তিনি পূর্বেও ভুয়া দলিল ও অনিয়মে জড়িত ছিলেন।

এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এবং তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তৈয়বুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ