শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবককে পাওয়া যায়নি

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে মেহেদি হাসান মুহিদ (২৮) নামে এক যুবক নিখোঁজ হলেও পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে যান। একপর্যায়ে হঠাৎ নদীর গভীর পানিতে পড়ে গেলে মুহিদের বন্ধুরা তীরে উঠতে সক্ষম হলেও মুহিদ পানির স্রোতে তলিয়ে যান।

মেহেদি হাসান মুহিদ উপজেলার কাশীরাম গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মুহিদ সম্প্রতি চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কোর্স সম্পন্ন করে দেশে ফিরেছেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফেরেন। মুহিদ তার তিন বন্ধুর সঙ্গে তিস্তা নদীর বিনবিনিয়া ঘাট এলাকায় গোসল করতে গিয়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে মুহিদকে খুঁজে পায়নি।

এ রিপোর্ট লেখার সময়ে (রাত ১২টায়) উদ্ধার অভিযান বন্ধ আছে। তবে আজ ৩ সেপ্টেম্বর রংপুরের ডুবুরি দল আসলে আবারও উদ্ধার কাজ শুরু হবে।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা সম্ভাব্য এলাকাগুলোতে খোঁজাখুঁজি করেছি। কিন্তু মুহিদের কোনো সন্ধান মেলেনি। রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ