শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ কলেজ ছাত্র, ৩০ ঘণ্টা পর মিলল লাশ

কায়সারুল আলম সোহাগ , কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ৪৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র মেহেদি হাসান মুহিদ (২৭)-এর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষীটারী ইউনিয়নের হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে তার লাশ পাওয়া যায়।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ার হাট এলাকায় নদীতে গোসলে নামার পর মুহিদ নিখোঁজ হন। তিনি কালীগঞ্জ উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এনামুল হক এনাম মাস্টারের ছেলে।

স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে চার বন্ধু মিলে নদীতে গোসলে নামেন মুহিদ। কিছুক্ষণ পর তিনজন তীরে উঠতে পারলেও মুহিদ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়দের চেষ্টা সত্ত্বেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে তল্লাশি চালানো হয়। অবশেষে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর লক্ষীটারী হাদির বাঁধ কেল্লাবন এলাকা থেকে মুহিদের লাশ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ