শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

তিস্তার পানিতে ভাসতে পারে উত্তরের চার জেলা

ডেস্ক রিপোর্ট / ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

অতিভারী বৃষ্টিতে হুহু করে বাড়ছে উত্তরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি। তিস্তার পানি আগামী এক দিনে সতর্ক সীমায় উঠে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

মঙ্গলবার (১৫ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

পাউবো নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি স্থল নিম্নচাপ বিরাজমান আছে, যার প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত ২৪ ঘণ্টায় মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের প্রেক্ষিতে, আগামী ১৮ জুলাই পর্যন্ত দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগ ও তৎসংলগ্ন উজান ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./ ২৪ ঘণ্টা) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এতে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী দুই দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আগামী বুধবার (১৬ জুলাই) তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে এবং নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

একইভাবে আগামী ৩দিন রাজশাহী ও রংপুর বিভাগের মহানন্দা করতোয়া, আপার-আত্রাই, যমুনেশ্বরি, টাঙ্গন ও পুনর্ভবা নদীসমূহের পানির সমতল বৃদ্ধি পেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ