শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

তারাগঞ্জে গণপিটুনিতে নিহত প্রদীপের ছেলে দুলাল পেল চাকরি

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ১৮৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিঠাপুকুর উপজেলার বাসিন্দা ভ্যানচালক প্রদীপ লাল রবিদাসের ছেলে দুলাল কুমারকে গ্রাম পুলিশের চাকরি দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কার্যালয়ে ডেকে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম।

ইউএনও নাজমুল আলম কালবেলাকে বলেন, নিহত ভ্যানচালক প্রদীপ দাসের ছেলেকে গ্রাম পুলিশের মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি তিনি এখন তার হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং সততার সঙ্গে ইউনিয়নের নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। যাতে তার বাবার মতো এমন ঘটনার শিকার আর কেউ না হয়।

নিয়োগপত্র পাওয়ায় দুলাল কুমার অত্যন্ত খুশি। মোবাইল ফোনে কল দিলে উচ্ছ্বসিত কণ্ঠে তিনি কালবেলাকে বলেন, আজ চাকরি পেয়ে আনন্দ লাগছে। এখন মনে হচ্ছে সংসারটা চলবে। ইউএনও আমাকে ডেকে আমার হাতে চাকরির যোগদানপত্র দিয়েছে।

তিনি আরও বলেন, চাকরি শুরু করে মা এবং দুই ভাইবোনের পড়াশোনা ও ভরণপোষণ করব। সংসারের অভাব একেবারে না কমলেও ধীরে ধীরে কমবে বলে আশা করি।

উল্লেখ্য যে, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর এলাকার রুপলাল রবিদাস (৪০) ও মিঠাপুকুর উপজেলার বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫) ভ্যান চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে নিহত হন। প্রদীপ সম্পর্কে রুপলাল রবিদাসের ভাগনির জামাই ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ