শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ঢাবির হলে গাঁজার আসর থেকে আটক ৪ শিক্ষার্থী, মুচলেকা দিয়ে পেলেন ছাড়া

ডেস্ক রিপোর্ট / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীদের মধ্যে দুজন কবি জসিম উদ্দিন হলের, একজন সলিমুল্লাহ মুসলিম হল এবং একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে আটকদের জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারে সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী জানান, আমরা অভিযুক্ত ও অভিযোগকারী সবার সঙ্গে আলোচনা করেছি। তারা এক পর্যায়ে গাঁজা সেবনের বিষয়টি অস্বীকার করেছে। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাই মানবিক দিকটি বিবেচনা করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা তাদের নজরে রাখবো। তাদের বিভাগের ওই তথ্যগুলো পাঠানো হবে। প্রয়োজন হলে আমরা অবশ্যই তাদের পরিবারকে জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ