শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে আবারও বসল সাঈদীর ছবি, তবে এবার আবু সাঈদ-ওয়াসিমের স্ট্যাটাসে

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার রেশ কাটতে না কাটতে আবারও প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি বসানো হয়েছে। তবে এবার জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাঈদ এবং ছাত্রদল নেতা ওয়াসিমের স্ট্যাটাসের মাধ্যমে এ ছবি টাঙানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্র শিবিরের প্রদর্শনীতে ২০২৩ সালে সাঈদীকে নিয়ে দেওয়া আবু সাঈদ ও ওয়াসিমের স্ট্যাটাসের স্ক্রীন শট যুক্ত করে দেওয়া হয়।

২০২৩ সালের ১৪ আগস্ট মৃত্যুবরণ করেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুতে আবু সাঈদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক। বিদায় হে রাহবার।’

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দেয় প্রশাসন।

পরদিন ৬ আগস্ট ছাত্র শিবিরের প্রদর্শনীতে বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়ে দেয় ঢাবি ছাত্রশিবির। আজ একই স্থানে দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে করা শহিদ আবু সাঈদ ও ওয়াসিমের স্ট্যাটাস যুক্ত করে দিল শিবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ