শিরোনাম
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে মিঠাপুকুরে বসতভিটায় হামলা: গাছ কেটে লাখ টাকার ক্ষতি, প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

ঢাকা লকডাউন কার্যক্রমের প্রস্তুতিকালে রংপুরের পীরগাছায় যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে রংপুরের পীরগাছায় কর্মসূচি সফল করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সময় যুবলীগ নেতা আমজাদ হোসেন (৫০) কে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কৈকুড়ি ইউনিয়নের রামচন্দ্রপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আমজাদ হোসেন কৈকুড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং রামচন্দ্রপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে প্রচারণা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম আকন্দ জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে আমজাদ হোসেন উসকানিমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। এই অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের এই ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে কোনো ধরনের আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এই আটকের ঘটনা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তাদের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ