শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত: রাকিব

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সামনে এমন প্রশ্ন তোলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত বলে উল্লেখ করেন ছাত্রদলের এই নেতা।

রাকিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৫ আগস্টের পর থেকে আজ পর্যন্ত জামায়াতের প্রতি কেন এত নতজানু, সবিনয়ে আমরা জানতে চাই স্যার।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘বাংলাদেশের প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ছাত্রদল আমাদের প্রতিবাদ অব্যাহত রাখব।

আমরা আনুষ্ঠানিকভাবে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা উচ্চপদে রয়েছেন, তারা পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুরোপুরি জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত, আজকে আমরা আমাদের বক্তব্য দিয়ে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয়রা জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত ও জামায়াতের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও নির্বাচনসংশ্লিষ্টদের শিবিরের পক্ষপাতদুষ্ট উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী তাহমিনা আক্তার।

তিনি বলেন, ‘আগে থেকে ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ