শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ঢাকা বসুন্ধরায় পানির ট্যাংকে বিদ্যুৎস্পৃষ্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৩ শ্রমিকের মৃত্যু

মো মুবাশ্বির ইজায মুর্শিদ, লালমনিরহাট পাটগ্রাম প্রতিনিধি / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক থেকে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— মো. রাব্বি (১৮), মো. লিটন (৩৫) ও ফরিদুল ইসলাম (৪০)। তারা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা ও পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলেই মারা যান তারা। আহত অবস্থায় শাহিনুর রহমান নামে অপর এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকের ১৪ নম্বর সড়কের একটি ভবনের পানির ট্যাংকের ভেতরে চার শ্রমিক কাজ করতে নামেন। তারা ছাদের নিচের কাঠ ও বাঁশের খুঁটি খোলার সময় বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ ও একজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— পানির ট্যাংকের ভেতরে বিদ্যুৎ সংযোগ ছিল। এতে কাজ করতে নেমেই শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ