শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

ঢাকা কলেজে হামলার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ।

আরিফুল ইসলাম আরিফ, প্রতিনিধি লালমনিরহাট (সদর) / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলা ও টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষকরা মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী কর্মবিরতি পালন করে এবং কালো ব্যাজ ধারণ করেন।

অত্র কলেজের শিক্ষকরা শ্রেণিকক্ষ কার্যক্রম থেকে বিরত থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। কর্মসূচির মাধ্যমে তারা শিক্ষক সমাজের নিরাপত্তা, শিক্ষা ক্যাডারের মর্যাদা রক্ষা এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

কলেজ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মো. মুসা, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএম ফেরদৌসসহ সকল শিক্ষক। বক্তারা বলেন, ঢাকা কলেজের শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা দেশের শিক্ষা অঙ্গনের জন্য কলঙ্কজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, “শিক্ষক সমাজ দেশের আলোকবর্তিকা। শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ