শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা নয়— হাইকোর্টের রুল

ডেস্ক রিপোর্ট / ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা কেন করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

রিটটি করেছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (ওরফে হোয়াইট ম্যান)। তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রিটটি দায়ের করেন। রিটে তিনটি দাবি জানানো হয়েছিল: ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক হিসেবে ঘোষণা করা, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ, এবং তাদের জাতীয় শহীদ হিসেবে ঘোষণা করা।

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “জুলাই অভ্যুত্থানের পর ড. ইউনূস সাহস করে দেশের হাল ধরেছেন। ক্ষমতায় এসেই তিনি বলেন—দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য সংস্কারের পথে এগিয়ে যাবেন। তিনি বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ নানা ক্ষেত্রে সংস্কার কমিশন গঠন করে কাজ শুরু করেছেন।”

তিনি আরও বলেন, “একমাত্র একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল ছাড়া বাকি সব পক্ষ তারসংস্কার প্রচেষ্টায় সমর্থন দিয়েছে। দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য তার গৃহীত পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা মনে করি, তাকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করা উচিত।”

এই রিটে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব এবং অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ