শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত ছাড়াল ২০ হাজার

ডেস্ক নিভজ / ২১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ২১৩ জন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জন।

একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৭২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২, ঢাকা উত্তর সিটিতে ১৮৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৭, খুলনা বিভাগে ৭২ ও ময়মনসিংহ বিভাগে ১৩ জন রয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ৮০, রাজশাহী বিভাগে ২৫ এবং রংপুর বিভাগে ৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়া ৫ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা। বাকি দুজন বরিশাল এবং চট্টগ্রামের।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৫৮ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৮৯৭ জন।

 

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ