শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ডিসেম্বর ঘিরে নির্বাচনের প্রস্তুতি, রোডম্যাপ প্রকাশ জুন-জুলাইয়ে: ইসি

ডেস্ক নিউজ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বর হতে পারে ধরেই নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কক্ষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত টাইমলাইন ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেটি হচ্ছে ডিসেম্বর। আর আগামী জুন-জুলাই মাসের মধ্যে এ সংক্রান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, ‘এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই রোডম্যাপ বা নিজস্ব কর্মপরিকল্পনা ধরেই এগোচ্ছি। সেই পরিকল্পনার বহিঃপ্রকাশ হিসেবে সংসদীয় আসন পুনর্বিন্যাসে আসনের প্রশাসনিক নাম পরিবর্তনের কাজ চলছে। ভোটার তালিকার কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে এসেছি। দলের নিবন্ধনের কাজেও আমরা একটা পর্যায়ে এসেছি।’

‘আইনের সংশোধনী পেলে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন মাস তিনেকের মধ্যে শেষ করা যাবে। আগামী তিন মাসের মধ্যে ওয়ারকপ্ল্যানের প্রি-ওয়ার্ক আমরা শেষ করতে পারব। আশা রাখি আমরা, মুদ্রিত যে কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে ইসি প্রকাশ করে থাকেন, সেটি জুন-জুলাইয়ের দিকে প্রিন্টেড পেয়ে যাবেন।’ যোগ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ