শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

ডাকাতের বদলে ডাকাত ক্ষমতায় আনলে হবে না: ফয়জুল করীম

ডেস্ক রিপোর্ট / ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘চোর-ডাকাতদের আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। তাই শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। চোরের বদলে চোরকে ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাতকে আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।’

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতিও নেই, ডিজিএফআই-এনএসআইয়ের প্রধানও নেই, পুলিশের আইজিও নেই, এমনকি বায়তুল মোকাররম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাষ্ট্র? এটাকে রাষ্ট্র বলা যায় না? রাষ্ট্রের একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, তাহলে সরকারকে জবাব দিতে হবে। এরই নামই রাষ্ট্র।

তিনি বলেন, ‘বহু দলের শাসন আমরা দেখেছি। আওয়ামী লীগ-বিএনপির শাসন আমরা দেখেছি। আইয়ুব খান, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের শাসন দেখেছি।

কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আগে এক দল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল করছে। আগে এক দল ধর্ষণ করেছে, এখন আরেক দল করে। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ