শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রীর একসঙ্গে জয়

ডেস্ক রিপোর্ট / ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে একই বিভাগ থেকে অধ্যয়নরত স্বামী-স্ত্রী একসঙ্গে জয়ী হয়েছেন। ইংরেজি বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী রায়হানউদ্দিন নির্বাচিত হয়েছেন কার্যনির্বাহী সদস্য পদে, আর একই বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী উম্মে সালমা নির্বাচিত হয়েছেন কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে।

জয়ের পর রায়হানউদ্দিন বলেন, “প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন কঠোর পরিশ্রম করার, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, তাদের কথা শোনার। শিক্ষার্থীরা আমাদের ওপর আস্থা রেখেছেন—এটি যেমন আনন্দের জায়গা, তেমনি বড় দায়িত্বও। আমরা সেলিব্রেশন করব না, আমাদের কাজই হবে সেলিব্রেশন।”

তিনি আরও যোগ করেন, “সত্যিকারের অর্জন তখনই হবে, যখন দায়িত্ব শেষে শিক্ষার্থীরা বলবেন—‘তোমরা দুর্দান্ত কাজ করেছ।’

স্বামী-স্ত্রী দুজনেরই জয় প্রসঙ্গে উম্মে সালমা বলেন, “আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা দুজনই জয়ী হয়েছি, শিক্ষার্থীরা আমাদের আস্থা রেখেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

নিজের পদ নিয়ে উম্মে সালমা বলেন, “আমি আমার ইশতেহার বাড়তি সাজাইনি। সবসময় শিক্ষার্থীদের সমস্যার সমাধান নিয়েই কাজ করেছি। এখন দায়িত্ব পেয়ে প্রথমে কাজ করব মাতৃত্বকালীন ছুটিকে বাধ্যতামূলক করার জন্য। অনেক আপুকে ক্লাসে উপস্থিতির বাধ্যবাধকতার কারণে পড়াশোনা বন্ধ করতে হয়—এটা পরিবর্তন জরুরি।”

তিনি আরও জানান, ক্যাম্পাসে সায়েল কর্নার স্থাপন, কমন রুম ও ক্যাফেটেরিয়ায় সুপেয় পানির ফিল্টার স্থাপন, খাবারের মান উন্নয়ন এবং পুষ্টিবিদের পরামর্শে স্বাস্থ্যকর খাবার সরবরাহ ।

উম্মে সালমা বলেন, “আমি চাই আমাদের ভাই-বোনেরা যেন পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। ইনশাআল্লাহ, সে লক্ষ্যেই কাজ করব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ