শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ডাকসুতে জয়-পরাজয় কিছু নেই, শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া: সাদিক কায়েম

ডেস্ক রিপোর্ট / ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম, ঢাবি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন সাদিক কায়েম।

ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে জয়ের পর প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন।

সাদিক কায়েম শুরুতেই বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ’৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ।

তিনি আরও বলেছেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন এক করে কাজ করেছেন। নির্বাচন সফল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা ছিল। যে ধর্মের, মতের, পথের হোক না কেন— সবাই একসাথে এগিয়ে যাবো। ঢাবিকে পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলবো। নিরাপদ ক্যাম্পাস হবে নারীদের জন্য। শিক্ষার্থীদের চাওয়াই আমাদের চাওয়া।

স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি বলেছেন, যারা নির্বাচনে অংশ নিয়েছে, তারা প্রত্যেকে একেকজন উপদেষ্টা। আশা করি তারা সবাই পরামর্শ দেবেন। জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছিল। এখান থেকেই দেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের লড়াই চলবে।

ডাকসুতে জিএস নির্বাচিত হওয়া ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদ হোসেন বলেছেন, এই বিজয় সকল ঢাবি শিক্ষার্থীর। তাদের বিশাল আমানত রক্ষার ঘোষণা এটি। কোনও ভুল করলে সেটি আমাকে জানাবেন। কোনোরকম বিজয় মিছিলে আমরা যেতে চাইছি না। এটা আমাদের আমানতদারীর পরীক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ