শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকান্ডে ২৫ টি ঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে অগ্নিকান্ডে ৯ টি পরিবারের ২৫ টি ঘর, গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।

রবিবার গভীর তারে উপজেলার চাপা পাড়া গ্রামে এই অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

খনগাঁও ইউনিয়নে চেয়ারম্যান শহিদ হোসেন ও স্থানীয়রা জানায়, গভীর রাতে চাপা পাড়া গ্রামে রমজান আলীর ছেলে মানিক হোসেন এর বাড়িতে আনুমানিক রাত বারটায় সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডে সূত্র হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে মানিকে তিনটি ঘর,শাহজামালের তিনটি ঘর, নুরজামাল তিনটি ঘর, লিপনের তিনটি ঘর, সুমনের তিনটি ঘর, সবুজের তিনটি ঘর, সমশের তিনটি ঘর, সহেলর দুইটি ঘর, রমজানের তিনটি পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরে বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটে সদস্যরা ঘটনা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে সকলের ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারগুলি এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন। সরকার বাহাদুর এর কাছে সাহায্য আবেদন জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ