শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

ডেস্ক রিপোর্ট / ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা আরোহী কলেজ ছাত্র স্যামুয়েল মুর্মু জানান, ঈদের দিন শনিবার সকাল ১১টার দিকে পৌরসভার রঘুনাথপুর সুন্দরী মোড় মহিলা কলেজ রোডে বিপরীত দিক থেকে আসা অটো চার্জার ও ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের চালক মারাত্মকভাবে আহত হন।

স্যামুয়েল আরও জানান, ওই অটোরিকশায় আমি, আমার ভাই আর ভাতিজা ছিলাম। আমরা কোনোভাবে প্রাণে বেঁচে যাই। কিন্তু ভ্যান চালক শরিফুল ছিটকে পড়েন দূরে এবং মাথায় আঘাত পান।

স্থানীয়রা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৫)। তিনি পীরগঞ্জ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কেউটগাও জয়কুর গ্রামের মৃত ক্ষীর বকশের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ