শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রাতে আগুনে পুড়ল এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ

ডেস্ক নিউজ / ২০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দু’টি কক্ষ ও একটি স্টোর রুম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দু’টি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার টেবিল পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে। তবে আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত নই কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সবকিছু খতিয়ে দেখবে। তবে এতে চলমান এসএসএসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ