শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাইযোদ্ধা’ আটক

স্থানীয় রিপোর্ট / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন।

সোমবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে।

বিষয়টি রাত ১১টা ৪০ মিনিটে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ারে আলম খান।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেলিম রেজার কাছ থেকে ২১ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪২ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

একজন মাদক কারবারি কীভাবে তালিকাভুক্ত জুলাইযোদ্ধা হতে পারেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ