শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযান, অতিরিক্ত ভাড়া নেওয়ায় দুই পরিবহনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দুই যাত্রীবাহী বাসকে জরিমানা করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ নিচ্ছে। তারা বলেন, স্বাভাবিক দিনের ৭০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। প্রতিবাদ করলেই বলে গেলে যান আর না গেলে নাই।

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে অন্যান্য যাত্রীরাও। নাজমুল নামে এক যাত্রী বলেন, এমন অভিযান আমাদের জন্য স্বস্তিদায়ক। এতে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে।

অভিযান পরিচালনার বিষয়ে ইউএনও শফিউল মাজলুবিন রহমান জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানি করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীকে নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি পরিবহনের কাউন্টারের কর্মীরা পালিয়ে যান। এ সময় শ্যামলী পরিবহন ও রাহবার পরিবহনের কাউন্টার থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ