শিরোনাম
রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এক কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি / ৪৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ে এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছের আদালত। এ ছাড়া তাদের ১ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা এ আদেশ দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হালিম। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. জিলুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পটুয়াপাড়া এলাকার কাশমত আলীর ছেলে আফসার আলী (পলাতক), আনছারুল ইসলামের ছেলে মিজানুর রহমান মিজান, মো. শহর আলীর ছেলে সুমন (পলাতক) ও রানীশংকৈল উপজেলার মধ্যবনগাঁও গ্রামের বাবুল হোসেনের ছেলে সাগর (পলাতক)।

আদালত সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার অপরাধ রাষ্ট্রপক্ষ যুক্তিসংগত সন্দেহাতীতভাবে প্রমাণিত করায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৩৫ক ধারামতে আসামিদের ইতিপূর্বে হাজতবাস সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১১ জুলাই জমি নিয়ে দ্বন্দ্বে কৃষক বাদল ওরফে বদরুলকে হত্যা করে পীরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের জনৈক পশুরামের আখখেতে ফেলে রাখে আসামিরা। পরে ওই দিন নিহতের বড় ভাই বাবুল হোসেন পীরগঞ্জ থাকায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর মামলার শুনানি শেষে আজ আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ