শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে পতাকা বৈঠকে চার বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ডেস্ক নিউজ : / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক চার বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার দুপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা ব্যক্তিরা হলেন: দিনাজপুরের কাহারোল উপজেলার দেবদাস ভেসারমা (২০), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সচিন রায় (১৮), রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার রুবেল (১৮) ও জসিম মিয়া (১৮)।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কান্ধাল বিওপির সুবেদার ফজলুল হক এবং বিএসএফের পক্ষে ছিলেন কোম্পানি কমান্ডার এসি-রাম সিং।

বিজিবি সূত্রে জানা যায়, ওই চার যুবক দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির দায়িত্বাধীন সীমান্ত দিয়ে প্রায় ১৫ মাস আগে রাজমিস্ত্রির কাজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। বৃহস্পতিবার ভোরে ভারতের বশতপুর এলাকায় ৮৭ বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে।

রাত ৮টার দিকে হরিপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে চার যুবককে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয় বলে জানান হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ