শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ / ৩০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে বরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের জগথা মহল্লার একটি আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জগথা মহল্লার মৃত মোস্তফা আলমের ছেলে অরিফ ইসলামের সাথে সদর উপজেলার চিলারং গ্রামের জনৈক ব্যক্তির কন্যার পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার বিকালে বর বেশে নববধু আনতে যাওয়ার কথা ছিল অরিফের। কিন্ত তার আগেই ভোর রাতে বাড়ির পাশ্বে জনৈক আজিজের আম বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন।

 

খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সুত্র জানায়, আরিফ শহরের চৌরাস্তায় ওষুধের দোকান করতেন। বিয়েতে মত ছিল না তার। শারীরিক সমস্যা আছে এমনটা দাবি করে বিয়ে করতে চাননি তিনি। কিন্তু পরিবারের লোকজন তাকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। এর আগেও তার বিয়ে ঠিক করা হলে বাড়ি থেকে পালিয়ে যান আরিফ। এবারো বিয়েতে মত ছিলনা তার। এক প্রকার জোর করেই তার বিয়ে ঠিক করা হয়। এতে বাধ্য হয়েই গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন তিনি।

জোর করে বিয়ে ঠিক করা হয়নি দাবী করে আরিফের বোন রনি আক্তার বলেন, তার মতামত নিয়েই বিয়ে ঠিক করা হয়েছিল। রাতে বাড়িতেই ছিল তার ভাই। খাওয়া-দাওয়া শেরে বাড়ির নিজ ঘড়েই ঘুমান তার ভাই। ভোর রাতে ভাইকে ঘড়ে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে এক পর্যায়ে পাশ্বের আমবাগানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। কি কারণে তার ভাই এমনটা করলেন-এটা তিনিও ভাবতে পারছেন না।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তারা বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ