শিরোনাম
মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা একই পরিবারের ৪ মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য, আটক ৩ রংপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রংপুরে চিড়িয়াখানায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে ২৭ তরুন-তরুনী আটক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ট্রাম্পের হামলাকে ‘যুদ্ধের সূচনা’ বললো হুতি যোদ্ধারা

ডেস্ক রিপোর্ট / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই দাবির পর প্রথম হুমকি এসেছে ইয়েমের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির পক্ষ থেকে। গোষ্ঠীটি বলেছে, এই আঘাতের মধ্য দিয়ে ‘যুদ্ধের সূচনা’ করেছে যুক্তরাষ্ট্র।

হুতির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ এক বিবৃতিতে বলেছেন, ‘এটা স্পষ্ট যে ট্রাম্প চান যুদ্ধ দ্রুত হোক এবং যুদ্ধের অবসান হোক। এখানে-সেখানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যুদ্ধের শেষ নয় বরং এর শুরু।’

হামলার কয়েক ঘণ্টা আগে, হুতির পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছিল যে ট্রাম্প যদি ইরান আক্রমণে ইসরায়েলের সঙ্গে যোগ দেন তবে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে আক্রমণ করবে তারা।

এদিকে ট্রাম্পের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘অন্তহীন এবং মারাত্মক যুদ্ধের’ দিকে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেসের একজন ডেমোক্র্যাট। হামলার প্রথম প্রতিক্রিয়ায়, সারা জ্যাকবস বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হামলা কেবল অসাংবিধানিকই নয়, বরং এটি এমন একটি উত্তেজনা যা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরেকটি অন্তহীন এবং মারাত্মক যুদ্ধে নিয়ে যাওয়ার ঝুঁকিতে ফেলেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ