শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সমাজকেই এগিয়ে আসার আহ্বান জানিয়ে রংপুরে সভা দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

টাকা না থাকলে বউ ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

ডেস্ক রিপোর্ট / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় বাসা থেকে লোকমান সরদার (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লোকমান একজন দর্জি দোকানি। তার বাসা থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লোকমানের লাশ পাওয়া যায়।

তিনি ওই ইউনিয়নের পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। পাখিমারা বাজারে দর্জির দোকান ছিল তার।

উদ্ধার করা চিরকুটে লেখা রয়েছে, ‘আমার বউ টাকা টাকা করত। আর আমার কথা শুনত না।

আমাকে মিথ্যা ভালোবাসত। তা আমি জানতাম। আমি বুঝে গেছি, আমার টাকা না থাকলে শেষে আমাকে ছেড়ে যাবে। তাই আমি মরে গেলাম।

’ চিরকুটটি তার লেখা কি না, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনদের ধারণা, স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং টাকা-পয়সা না থাকায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন লোকমান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ‘লোকমান নামের ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ