শিরোনাম
দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে …. রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

টাকা তুলে হাসিনাকে ফেরাব’ বলা সেই তরুণসহ আরও ৪জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে ‘যদি শিক্ষা উপদেষ্টা পদত্যাগ না করেন, আমরা সবাই টাকা তুইল্যা শেখ হাসিনারে আবার বাংলাদেশে আনব। শেখ হাসিনা ভালো ছিল।’ বলে মন্তব্য করা সেই যুবকও রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, গ্রেপ্তার চারজনকে আদালতে উপস্থাপন করে তাদের রিমান্ড চাওয়া হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বর্ডার বাজার থানার মধ্যপাড়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের বাবুগঞ্জ থানার দেহেরগতী এলাকার জেফরী অভিষেক সিকদার (২১), কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১) ও কুমিল্লার মুরাদনগরের সালিয়াকান্দি ইউনিয়নের নিয়ামতকান্দির মো. শাকিল মিয়া (১৯)।

উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে সচিবালয়ের দিকে পদযাত্রা করেন। ওই সময় সচিবালয়ের সামনে হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. শাকিল মিয়া নামের এ যুবকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই বক্তব্যে বলতে দেখা যায় ‘যদি শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ না করা হয় তাহলে আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। শেখ হাসিনা ভালো ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ