শিরোনাম
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ এসপিজিআরসি’র নেতা এম নাসিম খানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে রংপুরে নানা কর্মসূচী পালিত মাদকসেবনে বাঁধা দেয়ায় শিক্ষক গণপতিসহ পরিবারের চার সদস্যকে হত্যা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

জ্ঞান ফিরলেও ‘শঙ্কামুক্ত’ নন নুর, মেডিক্যাল বোর্ড গঠন

ডেস্ক রিপোর্ট / ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি জানান, জ্ঞান ফিরলেও মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। তাই এখনও বলা যাচ্ছে না নুর শঙ্কামুক্ত কিনা। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্টেবল। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

শনিবার (৩০ আগস্ট) সকালে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের চিকিৎসায় ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বর্তমানে নুরের স্বাস্থ্য পরিস্থিতি স্টেবল রয়েছে বলেও জানান তিনি।

মেডিক্যাল বোর্ডে রয়েছেন, হাসপাতালের পরিচালক, অ্যানেস্তেশিয়া প্রধান, ক্যাজুয়ালটি বিভাগের একজন, নাক-কান-গলা বিভাগের একজন, নিউরোসার্জারি বিভাগ ও চক্ষু বিভাগেরসহ ছয় জন।

ঢামেক পরিচালক জানান, রাতে আহত অবস্থায় নুরকে আনার পর প্রথমে ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসকরা দেখেন। পরে সেখান থেকে ওয়াল স্টক ইমারজেন্সি সেন্টারে (ওসেক) রাখা হয়। পরে রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয়।

তিনি বলেন, তার নাকের হার ভেঙে গেছে, চোখের ওপরে আঘাত রয়েছে, মাথায় সামান্য রক্ত খনন রয়েছে। রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তার বর্তমান অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, তিনি বর্তমানে স্টেবল রয়েছে। তবে ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত শঙ্কা মুক্ত বলছি না। মস্তিষ্কে যে রক্ত খনন রয়েছে, তা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ