শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির নয়, পুনর্জন্মেরও মাস: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

জুলাই মাসকে স্বৈরাচার মুক্তির পাশাপাশি ‘পুনর্জন্মের’ মাস হিসেবেও আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এজন্য দেশকে নতুনভাবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীতে জুলাই স্মরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মেরও মাস। এজন্য দেশকে নতুনভাবে তৈরি করতে হবে।

এ সময় তিনি বলেন, শুধু উপর থেকে প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন করতে হবে। না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ আর জনগণকে ধ্বংস করতে না পারে।

পতিত স্বৈরাচারের সমালোচনা করে তিনি বলেন, এমন কেউ নেই যাদের কেউ হয়রানির শিকার হয়নি। বছরের পর বছর নির্মমভাবে অত্যাচার করেছে। ইলেকট্রিক চেয়ার পর্যন্ত রেখেছে। সবার সেটা দেখারও সুযোগ হয়নি।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা এদেশটা গড়তে চাই। শুধু মুখের ভাষা নয়, একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। উপরে প্রলেপ দেওয়া নয়। গভীরতম পরিবর্তন না হলে স্বৈরাচারের বিরুদ্ধে এখন যে আমরা কথা বলছি, তারা আবার ঘুরেফিরে আসবে। এজন্য গভীরের সংস্কার দরকার।

এ সময় তিনি সবাইকে জুলাইয়ের শিক্ষা ধারণের আহ্বান জানান। তবে এই শিক্ষা ভুলে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ