শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

জুলাই শহীদ পরিবারের সন্তানদের বিনা খরচে পড়ার সুযোগ দেবে সরকার

ডেস্ক রিপোর্ট / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনার সুযোগ দেবে সরকার। সে লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল–কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাদের (জুলাই শহিদ পরিবারের সন্তানদের) অবৈতনিক শিক্ষা সুবিধা দিতে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষর করা একটি স্মারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গত ২১ সেপ্টেম্বর পাঠানো একটি চিঠির বরাতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জুলাই শহিদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে। সেজন্য প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ