শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধাদের জন্য আজীবন ফ্রি চিকিৎসা সেবা ও ভাতা চালু

ডেস্ক রিপোর্ট / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫

জুলাই বিপ্লবে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আজীবন ভাতার ব্যবস্থা চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানিয়েছেন, নিহত ৮৪৪ জন শহীদ যোদ্ধার পরিবারকে মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।

পাশাপাশি, আহতদের ক্যাটাগরি অনুযায়ী ভাতা নির্ধারণ করা হয়েছে—‘এ’ ক্যাটাগরির জন্য ২০ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ১০ হাজার টাকা।

সরকারি তথ্যমতে, জুলাই বিপ্লবে মোট ৮৪৪ জন নিহত এবং ১২,৮৮৭ জন আহত হন। এর আগে, শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং আহতদের ক্যাটাগরি অনুযায়ী ৯ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

ভাতাভোগীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক ই আজম।

এদিকে, গেলো ১৫ বছরে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে চাকরি পাওয়া প্রায় ৯০ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়। এর মধ্যে ৭২ হাজার ৭৭ জনের তথ্য যাচাই-বাছাই শেষ হয়েছে। উপদেষ্টা জানান, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা নন অথচ সুবিধা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন সাবেক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়েও অভিযোগ উঠেছে। এ নিয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান উপদেষ্টা ফারুক ই আজম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ