শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় ৯৭ কোটি টাকা ব্যয়, আজীবন মাসিক ভাতা নিশ্চিত

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, গণ-অভ্যুত্থানে আহত ৭৮ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, রাশিয়া এবং তুরস্কে পাঠানো হয়েছে। এই চিকিৎসাসেবার জন্য সরকার মোট ৯৭ কোটি ৫০ লাখ ২৮ হাজার ১০২ টাকা ব্যয় করেছে।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘জুলাই ছাত্র-শ্রমিক গণ-অভ্যুত্থানে নিহত শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এসময় উপদেষ্টা বলেন, আহত জুলাইযোদ্ধারা ক্যাটাগরিভিত্তিক মাসিক ভাতা পাচ্ছেন। ‘ক’ শ্রেণির যোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা, ‘খ’ শ্রেণির যোদ্ধারা ১৫ হাজার টাকা এবং ‘গ’ শ্রেণির যোদ্ধারা ১০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া আহতদেরকে এককালীন আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, আহত যোদ্ধাদের জন্য আজীবন বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে, যা দেশের সব সরকারি হাসপাতালে প্রযোজ্য হবে। এ লক্ষ্যে প্রত্যেক আহত যোদ্ধাকে একটি হেলথ কার্ড প্রদান করা হয়েছে যার মাধ্যমে তারা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ