শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

জুলাই নিহত শনাক্তে রায়েরবাজার গণকবরের ১১৪টি মরদেহ তোলার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট / ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

গত বছরের জুলাই আন্দোলনে ঢাকার রায়েরবাজার কবরস্থানে ১১৪ জনকে গণকবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিহতদের শনাক্ত করতে সরকার গণকবর থেকে মরদেহ তোলার সিদ্ধান্ত নিয়েছে। মরদেহ তোলার পর ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হবে। এরপর পরিবার চাইলে ইচ্ছে মতো জায়গায় নিয়ে কবর দিতে পারবে।

শনিবার (২ আগস্ট) রায়েরবাজার করবস্থান পরিদর্শণ করে তিনি এসব কথা জানান।

গণকবর সৃষ্টির নেপথ্যদের বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, শহীদদের কবরস্থান নির্মাণে দুর্নীতি হচ্ছে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাঁচ আগস্টকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। যাদের কার্যক্রম নিষিদ্ধ, তারা কিছু করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। তবে এই ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজখবর ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ