জিম্মিদের মুক্ত করার পর মার্কিন অনুমোদন নিয়ে গাজার নিচ দিয়ে থাকা হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্কের অবশিষ্টাংশ ধ্বংস করার পরিকল্পনা করছে ইসরাইল।
প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ বলেছেন, গাজা যুদ্ধবিরতির পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক প্রক্রিয়ার অধীনে এই অভিযান পরিচালিত হবে।