শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না, এক হয়ে যাবে দুই বাংলা’: বিজেপির এমপি

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে এই মুহূর্তে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার নিয়ে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ (এমপি) জগন্নাথ সরকার। ভোটে জিতলে ‘দুই বাংলা এক হয়ে যাবে’ বলে মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার বানপুরে এক সাংগঠনিক সভায় বেশ কয়েকজন নতুন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় দলের শক্তি বৃদ্ধি হয়েছে বলে দাবি করা হয়। সেখানে এমপি জগন্নাথ সরকার বলেন, ‘কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।’

এই বিজেপি নেতা আরও বলেন, ‘তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।’

বিজেপি নেতারা প্রায়ই দাবি করেন, বাংলাদেশ থেকে ব্যাপক হারে ভারতে অনুপ্রবেশের কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। এই অনুপ্রবেশের পেছনে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের পরোক্ষ মদদ আছে বলেও তাদের দাবি। অনুপ্রবেশকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দিয়েই এসআইআরকে প্রধান নির্বাচনি হাতিয়ার করেছে বিজেপি।

এই পরিস্থিতিতে বিজেপি এমপির এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। একদিকে তারা বলছে অনুপ্রবেশ বন্ধ করতে হবে। অন্য দিকে তারাই বলছে, কাঁটাতার তুলে দেব। তাদের এই দ্বিচারিতা বাংলার মানুষ বুঝে নেবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ