শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

জিএস পদে হামিমের দ্বিগুণ ভোটে জিতলেন ফরহাদ

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। একই পদে তার নিকট বড় ব্যবধানে হেরেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামিম ও বাম সমর্থিত প্যানেলের মেঘমল্লার বসু।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে এই তথ্য জানা গেছে। তবে ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পরও আনুষ্ঠানিকভাবে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি।

চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

তৃতীয় সর্বোচ্চ ৪ চার ৬৪৫ ভোট পেয়েছেন বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার। বৈষম্যবিরোধী প্যানেলের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন ৭৭ ভোট।

জগন্নাথ হল ছাড়া সব হলেই বড় ব্যবধানে জয় পান ফরহাদসহ শিবির প্যানেলের অন্য প্রার্থীরা। জগন্নাথ হলে ফরহাদ পেয়েছেন মাত্র ৫ ভোট। অন্যদিকে মেঘমল্লার জগন্নাথ হলে পেয়েছেন ১১৭০ ভোট। আর হামীম পেয়েছেন ৩৯৮ ভোট।

ডাকসুতে ২৮টি পদের জন্য মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতায় নামেন। প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াইয়ে নামেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হয়েছে।

এবারের ডাকসু ভোটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ