শিরোনাম
পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু রংপুরে নিখোঁজের একদিন পর শিশু সানজিদার লাশ উদ্ধার জমি নিয়ে বিরোধে হামলায় নারীসহ গুরুতর আহত ৫ রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুরে রাস্তায় আলু ফেলে চাষীদের বিক্ষোভ-মহাসড়ক অবরোধ রংপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হোটেল কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে মালিক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

জামিন নিতে এসে গ্রেফতার নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ডন

নীলফামারী প্রতিনিধি / ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার হয়েছেন নীলফামারী জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর আহমেদ ডন (৪৮)। সোমবার (১১ আগস্ট) দুপুরে জেলা জজ আদালতে হাজির হয়ে একটি মামলায় জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে আদালত প্রাঙ্গণ থেকেই পুলিশ তাকে আটক করে।

গ্রেফতারকৃত মঞ্জুর আহমেদ ডন ডোমারের বোড়াগাড়ী ইউনিয়নের মৃত শওকত আলীর ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক এমপি শাহরিন ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনি গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন ডন। ঘটনার পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ডন মাদক কারবারিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, “মঞ্জুর আহমেদ ডন আদালতে জামিন নিতে গেলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ