শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

জামিনে বেরিয়ে নাশকতার পরিকল্পনা, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মানিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর / ৫৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রংপুর মহানগর কমিটির সহসভাপতি মনজুরুল হক মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মানিক নীলফামারীর ডিমলা উপজেলার সোনাখুলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি আগে রংপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতার মঞ্জুরুল হক মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যাচেষ্টা মামলার আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতে তোলা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্ট গণঅভুত্থানের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। যারাই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কিংবা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কারো ছাড় নেই। তাদের আইনের আওতায় আনা হবে অবশ্যই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ