শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

জামায়াত-শিবিরের আশ্রয়দাতা পাকিস্তান: ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট / ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক পৃষ্ঠপোষক পাকিস্তান। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নারী নিপীড়নের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ইসলাম প্রতিষ্ঠার নামে যারা গণহত্যা ও ধর্ষণে লিপ্ত হয়েছে, তারা কি কোরআনের কোনো আয়াত থেকে এর অনুমতি নিয়েছিল?’

এ সময় রাকিব বলেন, ‘ইসলামি ব্যাংকের অর্থ সহায়তা বন্ধ হয়ে গেলে শিবিরের কোনো কর্মীই আর দৃশ্যমান থাকবে না।’ ফরহাদের মতো বিতর্কিত ব্যক্তিদের রক্ষা করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।

বট আইডি প্রসঙ্গে রাকিব বলেন, ‘৫ আগস্টের পর স্পষ্ট হয়েছে—কোনো একটি চক্র মওদুদীবাদী আদর্শ আড়াল করে প্রযুক্তির আড়ালে রাজনীতি করছে।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বট আইডিধারীদের ব্যালটে জবাব দিন। ডাকসু-জাকসু নির্বাচনে তাদের প্রতিহত করুন।’

ছাত্রশিবিরকে উদ্দেশ করে রাকিব বলেন, ‘ঢাবিতে আপনাদের আত্মস্বীকৃত কর্মীর সংখ্যা কত? যদি প্রকাশ্যে আসতে লজ্জা পান, তবে চুড়ি-বোরকা পরে রাজনীতি করুন।’

এদিকে ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের রাজনীতি থেকে দূরে রাখতে শিবির সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নারীদের বিরুদ্ধে পরিচালিত সাইবার হামলায় শিবির কর্মীদের সংশ্লিষ্টতা স্পষ্ট। ভিসি ও প্রক্টরের প্রশ্রয়ে আজও ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলছে। এখনই ঘোষণা দিতে হবে—ঢাবিতে গোপন রাজনীতির স্থান নেই।’

ডাকসু নির্বাচন প্রসঙ্গে নাছির বলেন, ‘গুপ্ত সংগঠনকে ব্যালটে হারাতে না পারলে নারীরা নিরাপদ থাকবে না। যারা একদিন হলে হলে গণহত্যার সহযোগী ছিল, তাদের ক্ষমতায় আনা ইতিহাসের কাছে অপরাধ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ