শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জামায়াত নির্বাচনে জয়ী হলে জনগণের মালিক নয়, সেবক হবে: ডা. শফিকুর

ডেস্ক রিপোর্ট / ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

জামায়াতে ইসলামীকে জাতীয় নির্বাচনে দেশের মানুষ জয়ী করলে জনগণ মালিক নয়, সেবক হবে, বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে ধর্ম, বর্ণ বা জাতি বিভেদের কোনো ধরনের বৈষম্য আর দেখতে চায় না। তিনি একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চান বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জামায়াতকে দেশবাসীর খেদমত করার সুযোগ দিলে জনগণকে সঙ্গে নিয়ে সমস্ত দুর্বৃত্তদের হাত অবশ করে দেয়া হবে। ব্যবসায়ীরা যেমন ব্যবসা করবে তেমনি চাকরিজীবীরাও তাদের জায়গায় চাকরি করবে। বাড়তি কেউ খবরদারি করার কোনো দুঃসাহস দেখাবে না।

শফিকুর রহমান বলেন, নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলের নেতারা বড় বড় কথা বলেন, তবে ক্ষমতায় গেলে সব প্রতিশ্রুতি ভুলে জনগণের অর্থ মেরে খান, বিদেশে পাচার করেন। আগামী নির্বাচনে দেশের মানুষকে সঠিক ও চরিত্রবান প্রার্থী বেছে নেয়ার আহ্বান জানান জামায়াত আমির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ