শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

জামায়াত কোনো শক্তিকে ভয় করে না: শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট / ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

কোনো শক্তিকেই ভয় করে না জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াত সরকার গঠন করলে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে, তবে কোনো দেশের একক আধিপত্য থাকবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তালতলা হালিম ফাউন্ডেশনে কাফরুল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াত সরকার গঠন করলে অর্থনৈতিক খাতে লুটপাট ও অনিয়ম বন্ধ করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হবে। কেউ চাঁদাবাজি বা অবৈধ সুবিধা নেওয়ার সুযোগ পাবে না।” তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে কেউ বাধা দিলে তাকে শক্ত হাতে প্রতিহত করা হবে।”

এর আগে, সম্প্রতি জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ