শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে জার্মান অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর আখিম ট্রোসটার।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, দেশে স্থিতিশীলতা আনতে সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে জামায়াত। ন্যায় ও ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতে ইসলামীর ভূমিকা তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে, তাও তুলে ধরা হয়েছে। গার্মেন্টস ও ওষুধ শিল্প এগিয়ে নিতে আলোচনা হয়েছে বলে জানান দলটির মুখপাত্র।

এ সময় জার্মান অ্যাম্বাসেডর বলেন, জার্মানি বাংলাদেশে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জার্মানি। এছাড়া, বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ