শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

জামায়াতের ভোট সর্বোচ্চ ১০-১২ শতাংশ, ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: বিএনপির এমপি প্রার্থী

ডেস্ক রিপোর্ট / ১৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দেশে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ভোট ১০-১২ শতাংশ। এত অল্প নেতাকর্মী নিয়ে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাচোল উপজেলার খসলি বাজারে এক নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।

আশরাফ হোসেন বলেন, ‌‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু জামায়াতে ইসলামী দলটি আমাদের কাজে বাধা দিতে চায়। আমরা হিসেব করে দেখেছি, সারাদেশে তাদের সর্বোচ্চ ভোট ১০ থেকে ১২ শতাংশ। তাই তারা পিআর নির্বাচন চান। এটি দেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘বিএনপিকে নারী-পুরুষ-শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ পছন্দ করে। এমনকি নারীরাও বিএনপিকে পছন্দ করে। ফলে বিএনপির বিজয় সুনিশ্চিত। এ বিজয় কেউ দমিয়ে রাখতে পারবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ