শিরোনাম
রংপুরে আলোচিত গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার রংপুর র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তিসহ চোরাচালানকারীর দুই সদস্য গ্রেফতার রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় টিসিএ মিডিয়াকাপ-২০২৬ শুরু নিয়োগ বিজ্ঞপ্তি | |Katha24.com || Katha Media বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী রংপুরে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ পাস হলো ২৪টি বিল, চলতি অধিবেশনে মোট ৯১টি বিল অনুমোদিত রাজশাহী ও রংপুর বিভাগের নারী সাংবাদিকদের নিয়ে তৃণমূল পর্যায়ের নির্বাচন রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন … রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ডন রংপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ ও কিশোরীসহ আহত অনেকে
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

মো:ইব্রাহীম খলিলুল্লাহ / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

অটোপাসের দাবিতে স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীদের হামলায় আহত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বুধবার (২১ মে) দুপুর ১২টায় উপাচার্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা তাকে ঘিরে ধরে অটোপাসের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু দুষ্কৃতকারী উপাচার্যকে হামলার চেষ্টা করে। এতে তিনি কিছুটা আহত হন।

উল্লেখ্য, এই স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে গত কয়েক মাস ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিকবার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনড় অবস্থানের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এতে ৬৯ শতাংশ পরীক্ষার্থী পাস করে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি এবং অন্য রাজনৈতিক অস্থিরতার কারণে এই ব্যাচের শিক্ষার্থীদের ইতোমধ্যেই গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে। এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেওয়া হয়েছে, যার ফল চলতি মাসেই প্রকাশিত হবে। কিন্তু বিভিন্ন মহলের উসকানিতে এই ব্যাচের কিছু অকৃতকার্য শিক্ষার্থী আবারও অটোপাসের দাবিতে আন্দোলন শুরু করে এবং আজ উপাচার্যের ওপর হামলা চালায়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই কোনো ব্যাচের শিক্ষার্থীদের কোনো প্রকার অটোপাস দেওয়া হবে না। আজকের এই হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে স্থানীয় গাছা থানায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ