শিরোনাম
রংপুর সিটি ভিউ আবাসিক হোটেলে ৪ তরুণ-তরুণী আটক রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের উদ্যোগে দিনব্যাপী ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান বেরোবির ৪ শিক্ষার্থীকে ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ প্রদান রংপুরে কুরিয়ার সার্ভিসে আসা চায়ের প্যাকেট থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার দৈনিক দাবানলের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ষসেরা রিপোর্টার’ সম্মাননায় ভূষিত আহসান হাবিব মিলন রংপুরে পানিতে ডুবে যুবতীর মৃত্যু হয়েছে পোস্ট-পেইড মিটার গ্রাহকদের বিদ্যুৎ বিল প্রদানসহ রংপুরে ৬ দফা দাবীতে স্বারকলিপি প্রদান কর্মসূচী তিস্তা বাধের ভাঙন পরিদর্শনে এলজিইডি প্রধান কার্যালয়ের প্রতিনিধি দল রংপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী হত্যা মামলায় অভিযুক্ত যুবক গ্রেফতার রংপুর হোটেলের ছাদ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হলে সরকার টিকবে না’: শামীম হায়দার

ডেস্ক রিপোর্ট / ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় পার্টিকে ছাড়া কোনো দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হলেও সেই নির্বাচনে গঠিত সরকার পরবর্তী সময়ে টিকবে না।’

জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার উদ্যোগ টেকসই হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংস্কার কমিশনের আলোচনায় জাতীয় পার্টির পরামর্শ নেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেটা করেনি।’ তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার কিছু দলের সরকার হয়ে গেছে। এই সরকার কিছু দলকে ভালোবাসে, কিছু দলকে ঘৃণা করে। তাই এদের মাধ্যমে নিরপেক্ষ ভোট আয়োজন সম্ভব নয়।’

শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘যারাই ক্ষমতায় থাকে, তারা নির্বাচনকে প্রভাবিত করতে চায়। জাতীয় পার্টির অফিসে তিনবার আগুন দেওয়া হয়েছে। যদি ৩০০ বারও আগুন দেওয়া হয়, তবু জাতীয় পার্টি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ