শিরোনাম
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘাত এড়াতে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি চেয়ে প্রশাসনের আবেদন বহুল প্রত্যাশিত কারমাইকেল কলেজের মূল ফটক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল বিআরটিএ’র ১ কোটি ৩ লাখ টাকা জমি বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরে ১’শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল চালুর প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার …. রংপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুর নগরবাসীর ভোগান্তি দূর করতে ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু রংপুরে সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের সংবাদ সম্মেলন সংবিধান অনুযায়ী যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে ..রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল রংপুরে বস্তাবন্দী অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

জাতীয় পার্টির দুর্গে হানা দিতে পারে বিএনপি

কায়সারুল আলম সোহাগ, কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

লালমনিরহাট জেলার আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির (জাপা) একচ্ছত্র দখলে ছিল। এ আসন থেকে প্রয়াত মজিবর রহমান সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির ঘাঁটি সুদৃঢ় করেছিলেন।

তবে রাজনৈতিক পালাবদলে ২০১৪ সালের বিনা ভোট, ২০১৮ সালের বিতর্কিত “রাতের ভোট” এবং সর্বশেষ ২০২৪ সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগ এই আসনটি দখলে নেয়। সরকারের পতনের পর বর্তমানে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ কারাগারে এবং তার ছেলে রাকিবুজ্জামানসহ অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

স্থানীয়দের দাবি, বিগত নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে এবার তারা উদগ্রীব হয়ে আছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। মুক্ত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় এলাকাবাসী।

আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। বিভিন্ন হাটবাজার, গ্রামাঞ্চলে প্রচারণা চালানোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা।

বর্তমানে লালমনিরহাট-২ আসনে ছয়জন সম্ভাব্য প্রার্থী সরব নির্বাচনী মাঠে । জেলা বিএনপির সহসভাপতি রোকনউদ্দিন বাবুল,কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু,জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল,ইসলামী আন্দোলনের মুফতি মাহফুজুর রহমান,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক রাসেল আহমেদ ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় পার্টির পুরনো দুর্গে এবার বিএনপি জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হলে এই আসনে অন্যান্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা অনেক নেতাকর্মীর।

তবে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ