শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবার পেল ২ কোটি ১৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার রংপুরে সড়ক দূর্ঘটনায় এক নারী মৃত্যু মিঠাপুকুর ভুমি অফিসের ক্যাশিয়ারের তৌহিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারের দোষীদের আইনের আওতায় নিয়ে আসা সবচেয়ে জরুরী …. রংপুরে ত্রাণ মন্ত্রী দুলু রংপুরে তিস্তা নদীবেষ্টিত কর্মহীন ও দ্স্থু ৩’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান রংপুরে সাংবাদিক হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদন্ড ও ২ জনের যাবজ্জীবন রংপুরে চার খুনের ঘটনায় তদন্তে আসা নানা প্রশ্নের জবাব পেশাদারিত্বের সাথে খুঁজছে পুলিশ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

ডেস্ক নিউজ / ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, দেশের মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে বলেই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটের পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কমিশন।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না এমন এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফলে সময় সংকটের কারণে স্থানীয় সরকার নির্বাচন বলতে যেসব নির্বাচন বুঝায়, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এসব নির্বাচন দেওয়া সম্ভব হবে না।

নতুন ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, আমরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন রেজিস্ট্রেশনের কাজ পুরোদমে চলছে। কোথাও কোথাও সারারাত কাজ চলছে। আমরা আশাব্যঞ্জক সাড়া পাচ্ছি।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ২-৩ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক দৃশ্যমান উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচন কমিশনার।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, মুন্সিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেনসহ উপজেলার নির্বাচনি কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ